মাদককে রুখবো,বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে ধারণ করে চাঁদপুরে পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
গতকাল বৃস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে চাঁদপুর শহরের তাঁলতলাস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপন,জাতীয় সংগীত, বেলুন ও পায়রা উড়ানো এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমানর শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।এসময়
তিনি বলেন, মাদকের কুফল সম্পর্কে অামরা সবাই জানি কিন্তু তারপরও অামারা মাদকের প্রতি অাসক্ত হচ্ছি। অামাদের নিজকে নিজে ভালবাসতে হবে, নিজের ভালোবাসলে কখনো কেউ মাদকাসক্ত হতে পারে না।তিনি আরোও বলেন সামাজিক সচেতনতাই পারে মাদক থেকে মানুষকে দুরে রাখতে।কিন্তু বর্তমানে
বিভিন্ন উপায়ে আজ সারা দেশে মাদক পাচার হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি জনগনকে মাদক নির্মূলের কাজ এগিয়ে আসতে হবে।মাদক নিমূল করা সম্ভব নয় তাই নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রনের পুরনো অাইনি পরিবর্তন করে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইন নতুন করে করা হয়েছে। একটি পরিবারের একজন মাদকাসক্ত হলে পুরো পরিবার ক্ষতির সম্মুক্ষীন হয়।আইন করে মাদক নির্মূল করা যাবে না।মাদককে নিয়ন্ত্রণ করতে হলে গনসচেতনতা সৃষ্টি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শামসুজ্জামান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।পবিত্র কুরআন তেলোওয়াত করেন মাওলানা মোঃ আবু সাইদ।
