চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা ১২ নং পশ্চিম চর দুখিয়া ইউনিয়নে ভুয়া মামলা দিয়ে এক অসহায় পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঐ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিশ কাঠালি গ্রামে মৃত ফজল গাজীর ছেলে লেদু মিয়া গাজী ও তার বড় ভাই সাদুল্লা গাজীর পরিবারের সাথে ৩০ বছর যাবত সম্পত্তিগত বিরোধ নিয়ে মামলা চলে আসছিল।
সম্পত্তি আত্মসাৎ করতে সাদুল্লা গাজীর স্ত্রী আনোয়ারা বেগম ভুয়া নারী নির্যাতন মামলা দিয়ে তিন দেবর ও তাদের পরিবারকে হয়রানি করতে শুরু করে।
নারী নির্যাতন মামলায় মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হওয়ায় আদালত মামলার একজন ছাড়া সকলের জামিন মঞ্জুর করে।
গত মঙ্গলবার আদালতে মামলার দ্বিতীয় আসামি তাহের গাজীর জামিনের জন্য শুনানি করে বিবাদী পক্ষের আইনজীবী।
এই ভুয়া মামলার বাদী আনোয়ারা বেগম ১১ ই আগস্ট সোমবার রাতে ঘরে মশারি টাঙ্গাতে গেলে ফ্যানের পাখার তার মাথায় সামান্য আঘাত পায়।
সেই দুর্ঘটনারকে পুঁজি করে আনোয়ারা বেগম আঘাতের চিহ্ন ভিডিও করে আদালতে তার আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করেন মামলার অন্য আসামিরা তাকে আঘাত করে জখম করেছে।
এ কারণে শুনানির দিন ভুয়া মামলার আসামি তাহের গাজীর জামিন না মঞ্জুর করে আদালত।
ঘটনার সত্যতা জানতে পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের বিষকাটালি গ্রামে গেলে স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘ বছর যাবত দুই ভাইয়রে পরিবারের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
ঈদের আগের দিন রাতে ঘরের পাখার সাথে আঘাতে আনোয়ারা বেগম আহত হয়।
পূর্বের মামলায় জামিন যাতে না হয় সেজন্য তার পক্ষের আইনজীবীর মাধ্যমে আঘাতের চিহ্ন ভিডিও করে দেখায়।
সাদুল্লা গাজীর স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলেরা মামলাবাজ।
আনোয়ারা বেগমের বয়স ৬০ বছর হওয়া সত্তেও তিনি কিভাবে নারী নির্যাতনের ভুয়া মামলাটি করেছে তা নিয়ে এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েেছ।
এক ঘটনায় ভুক্তভুগি লেদু মিয়া গাজীর স্ত্রী রোকেয়া বেগম জানান, সম্পত্তির লোভে আনোয়ারা বেগম তার দেবরদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
তারা সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়ােগ করছে। সিলিং ফ্যানের আঘাতে আনোয়ারা বেগম আহত হওয়ার ঘটনাটি হামলার ঘটনা সাজিয়ে মিথ্যা অভিযোগ দিয়েেছন । এই ঘটনায় এলাকার সবাই জানা আছে। আমরা এই মামলাবাজের হাত থেকে রেহাই পেতে চাই সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমাদের সকলের দাবি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
