স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বিশিষ্ট্য আইনজীবি তৌফিক নেওয়াজের রোগ মুক্তি কামনায় ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সেগুনবাগিচার কার্যালয়ে সোমবার বাদ মাগরিব বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন। সমিতির সভাপতি সাজেদা কাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিষ্টার জহির উদ্দিন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সমিতির সহ-সভাপতি হানিফ তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ কাউছার আহমেদ ভূঁইয়া মাজেদ, সমিতির সদস্য বিডিবিএল ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম তালুকদার, পীরজাদা মেহেদী হাসান খান, মোতাহের হোসেন মানিক, মিজানুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে আইনজীবি তৌফিক নেওয়াজের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, আইনজীবি তৌফিক নেওয়াজ গত ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামীর রোগ মুক্তি কামনায়ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির বিশেষ দোয়া অনুষ্ঠিত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
