স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অসুস্থ্য কামরুল হাসান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের এসআই জাহাঙ্গির আলম সঙ্গিয় ফোর্স নিয়ে শহর এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেছে।
এসআই জাহাঙ্গির জানান, বিএনপি নেতা কামরুল ভূঁঞা মামলার পলাতক আসামি। তাকে আটক করার পর আমরা থানায় পাঠিয়ে দিয়েছি।
