শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
আহসান হাবিব পাটওয়ারীঃ
চাঁদপুর জেলার হাজীগন্জ উপজেলার ঐতিহাসিক আল কাউসার স্কুল হাজীগন্জ এর সুনামধন্য সহকারী প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক পাটওয়ারী কে অপহরনের অভিযোগ উঠেছে।
জানা যায় যে, গতকাল ২২ ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৫টায় স্কুল থেকে তার ব্যক্তিগত কাজে হাজীগন্জ পশ্চিম বাজারে তিনি যান। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
এ বিষয় স্কুলের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান জনাব মাওঃ আবু জাফর সিদ্দিকী বলেন, আবু বক্কর সিদ্দিক পাটওয়ারীর বিরুদ্ধে পূর্বে কোন মামলা না থাকা সর্তেও গতকাল তাকে ডিবি কর্তৃক অপহরন করা হয়েছে। আমরা হাজীগন্জ থানার ওসি মহোদয় এর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আবু বক্কর সিদ্দিক পাটওয়ারী পুলিশের হেফাজতে রয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রশাসনের নিকট আবেদন করবো পুলিশ প্রশাসন যেন আবু বক্কর সিদ্দিক স্যারকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করেন। এ দিকে স্কুলের আরেক সহকারী শিক্ষক বলেন, আবু বক্কর স্যার ছিলেন আমাদের বিশ্বস্ততার প্রতিক। তিনি ছিলেন যেমনি আদর্শ, সৎ, যোগ্য ও অভিজ্ঞ। যে খানে স্যারের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকায়ও স্যার নিরাপদ নয়, সেখানে আমরা কি ভাবে নিরাপদ? তিনি আরো বলেন, আমরা অতিবলম্বে আমরা স্যারের নিঃশর্তে মুক্তি চাই।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
