শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আহসান হাবিব পাটওয়ারীঃ বুধবার দিবাগত রাতে পুলিশ নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামী হিসেবে তাদের আটক করে। বৃহস্পতিবার ভোরে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়। বুধবার সন্ধ্যায় আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির পথসভা পন্ড করে দেয় পুলিশ। তারপর থেকে পুলিশের অভিযানে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বিল্লাল, শাহরাস্তি পৌর বিএনপির নেতা ফারুক মিয়াজী, কেন্দ্রীয় ওলামা দলের সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন, বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অমিত হাছান মানিক, ইয়াছিন, শাহআলম, পালিশারা গ্রামের আজমল হোসেন সবুজ, আবু বক্কর ছিদ্দিক, সোনাইমুড়ী গ্রামের ফিরোজ তপাদার, পরাণ মোল্লা, কোন্দ্রা আবুল কালাম, জুলহাস ও ব্যবসায়ী বতুসহ মোট ২০জন। উল্লেখ্য যে গত১১ই ডিসেম্বর শাহরাস্তির বিএনপি নেতা, রায়শ্রী উত্তর ইউপি পরিষদের ১ নং সদস্য আবুল কাশেম, ৮নং সদস্য বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান রানা বলেন, ‘আটককৃতরা সবাই বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পথসভার সফর সঙ্গী ছিল। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় উপজেলার বেলচোঁ বাজারে প্যান্ডেল সাজিয়ে চেয়ার-টেবিল দিয়ে বিএনপির পথসভা হবার কথা ছিল। দিনভর গণসংযোগ শেষে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক পথসভার প্রধান অতিথি হিসেবে আয়োজন করা হয়। পুলিশ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সভাটি পন্ড করে দেয়।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
