হাজীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির পথসভা পন্ড করে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেলচোঁ বাজারে প্যান্ডেল সাজিয়ে চেয়ার-টেবিল দিয়ে বিএনপির পথসভার আয়োজন করেন। সভায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। কিন্তু প্রধান অতিথি সভায় উপস্থিত হওয়ার পূর্বেই পুলিশের বাধায় সভাটি পন্ড হয়ে যায়।
হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রিপন মোল্লা জানান, দিনভর গণসংযোগ শেষে ইঞ্জিঃ মমিনুল হকের পথসভার আয়োজন করা হয়েছিলো। পুলিশ গিয়ে সব ছত্রভঙ্গ করে দেয়। চেয়ার-টেবিল মাটিতে ফেলে দিয়েছে।
সভাটি পন্ড করার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।
