নাজমুল হাসান বাঁধন ॥ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশন এ উপজেলার উপ-নির্বাচন স্থগিত করেন। গত ২৬ জুন হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল আলম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ১০ দিনের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের স্থগিতাদের পেয়েছে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। হাইকোর্টের রিটের পাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন বৃহস্পতিবার সকাল ১১.৪০ মিনিটে আমাকে মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের জারিকারক হাতে হাতে মহামান্য হাইকোর্টের একটি আদেশ দিয়েছেন। যার রিট পিটিশন নং ৮২৭৮/২০১৮। তিনি বলেন আমি মৌখিকভাবে সকলকে নির্বাচন স্থগিতাদেশ জানিয়েছি। নির্বাচন কমিশনেও একটি কপি প্রেরণ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবের পক্ষ থেকে চিঠি পেলেই নির্বাচন স্থগিতের ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন টামটা দক্ষিণ ইউনিয়নের রাড়া গ্রামের মৃত মো. আবদুল হামিদের ছেলে মো. জাকির হোসেন। তনি রিট পিটিশনে উল্লেখ্য, করেন শাহরাস্তি উপজেলার ২৫জন ভোটারের ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ না করেই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওই ২৫জন ভোটারের নাম ঠিকানা সঠিকভাবে প্রদানের জন্য রিটকারী রিট করেন। রিটকারীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এ্যাড. আবদুর রাজ্জাক। উল্লেখ্য, গত ১০ জুন শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৫ জুলাই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করলে এ উপজেলায় নির্বাচনে তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচন স্থগিত
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
