: সোহেল রুশদী :
বাবা আমাকে ক্ষমা করে দিও।তোমাকে বাঁচাতে পারলাম না।তুমি এখন আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছো।কেন জানি বার বার স্মৃতিতে ভাসছো এখন তুমি।তোমার শুন্যতা সারাক্ষণ আমাকে পীড়া দিচ্ছে।এতোদিন বুঝতে পারিনি ।যখন তুমি ছিলো।আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মযাদা দেই না । এখন তুমি নেই । বাবা তুমি সবসময় বলতে তুমি যখন পৃথিবীতে থাকবে না তখন বুঝবে । সে কথাই শতভাগ সত্যি ।এখন বুঝছি । কিন্তু এখন প্রতিটি মুহুত্য তোমার শুন্যতা অনুভব করছি।আর কখনো তোমাকে বাবা বলে ডাকতে পারবো না।কখনও তোমার মোবাইল ফোন থেকে রিং আসবে না।এ কথা ভাবলেই যেন আমার বুকটা ধরফর করে। মনের অজান্তে চোঁখ ভিজে যায় ।কিভাবে সামাল দিবো নিজেকে জানি না । কোন শান্তনাই যে আমার মনকে মানাতে পারছে না । আমার যত অজন তোমাকে ঘিরে ।আমি এখন কাকে এসব বলবো । তুমি ছিলো আমার প্রেরণা ।
বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে বাঁচাতে পারলাম না। চিকিৎসার কোন কমতি ছিলো কিনা সারাক্ষণ তাই ভাবছি ।অনেক কিছু করার ছিলো,কিন্তু করতে পারিনি । নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত প্রশ্ন ।বাবাকে বাঁচাতে আর কি করতে পারতাম ।কেন করেনি । নিজেকে অপরাধী মনে হয় ।কেন বাবার সকল চাহিদা পূরণ করিনি ।নিজের ব্যথতাগুলো আমাকে তাড়া করে ফিরছে ।
বাবা আমাকে ক্ষমা করে দিও ।তুমি এখন পৃথিবীতে নেই । আছে শুধু তোমার স্মৃতি । এখন তোমার স্মৃতি নিয়ে বেচেঁ থাকতে চেষ্টা করছি । শুধু দোয়া করছি আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুক ।
(উল্লেখ্য গত ৪ জুলাই-২০১৮ বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে আমার পিতা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদী ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন )।
লেখক পরিচিতি : মরহুমের ছোট ছেলে সোহেল রুশদী প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক দৈনিক চাঁদপুর খবর প্রেসক্লাব রোড চাঁদপুর ।
