মো : আলমগীর তালুকদার ,কচুয়া ॥
“পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার ”এই স্লোগানে কচুয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাগর সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সনতোষ চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন ডা: সুবর্না রায় (এমওএমসিএইচ),উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো: ইসমাইল হোসেনসহ পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ ।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
