শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
মুহা : আবু বকর বিন ফারুক।।
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীসহ আটক-০২
পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের নির্দেশে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এসআই মোঃ মশিউর আলম, এসআই মোহাম্মদ আল আমিন ও ফোর্সসহ গত ০৯ জুলাই ২০১৮ইং তারিখ ১২.২০ ঘটিকার সময় শাহরাস্তি থানাধীন শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাজারস্থ বিসমিল্লাহ মার্কেটের ২য় তলা মেরিন পুষ্পালয়ের ভিতর হতে মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন(৩২), পিতা-মোঃ মজিবুল হক, সাং-সেনগাঁও থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং এবং শাহরাস্তি হতে মাদক সেবী মোঃ পারভেজ(২১), পিতা- মোঃ মোহর আলী, সাং- বাঁশগাড়ী, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
