প্রতিনিধি কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের নিকট হামলার শিকার হয়েছেন। শনিবার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আঃ সামাদ আজাদ অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সহ স্টেজে ওঠার সময় আওয়ামী লীগের কিছু উশৃংখল যুবক চড়াও হয়ে তাঁকে বেধরক মারধর করে। এসময় তাঁর পক্ষের লোকজন বাধা প্রদান করতে আসলে তারাও হামলার শিকার হয়। পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সম্পাদক আলম চৌধূরীসহ ৬ জন হামলার শিকার। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ উশৃঙ্খল দলীয় নেতা কর্মীদের নিভৃত করে। ঘটনার প্রেক্ষাপটে সভায় ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, চলার পথে মতাদর্শ থাকতে পারে, তা পরিহার করে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য সবাই মিলে মিশে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। যারা এমপি মহোদয়ের অনুষ্ঠানে বিশৃংখলা সৃষ্টি করেছে তারা কখনোই দলের মঙ্গল চায় না। আমি এ ঘটনার তিব্র নিন্দা জানাই এবং বিষয়টির সমাধান হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ সাংবাদিকদের বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের সাথে যোগাযোগ করার কারনে দলীয় নামধারী কিছু উশৃংখল লোক আমি এবং আমার লোকজনের উপর হামলা করেছে।
