ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন স্লোগান’৭১ এর প্রতিষ্ঠাকালীন অন্যতম উদ্যোক্তা রফিক জামান রিমু’র মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে সংগঠনটি । আজকে নেপালের কাঠমুন্ডুতে ত্রিভুবন বিমান বন্দরে ইউ-এস বাংলার একটি বিমান দুর্ঘটনায় রফিক জামান রিমু সপরিবারে নিহত হন । তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত CRI এর প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক ছিলেন । উনার সাথে উনার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং পুত্র অনিরুদ্ধ জামানও এই দুর্ঘটনায় নিহত হয়েছে। উল্লেখ্য, এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে ।
চাঁদপুর নিউজ সংবাদ
