প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে স্কুলছাত্রী জ্যাঠাতো বোনকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে ইয়াকুব সরদার (২০) নামের যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
কিশোরীর পরিবার জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কিশোরীকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে যায়। এ সুযোগে ইয়াকুব সর্দার কিশোরীকে একা পেয়ে ঘরে ডুকে তার মুখে রুমাল দিয়ে চেপে জোর পূর্বক ধর্ষণ করে।
ইয়াকুব আলী একই বাড়ির চাচাতো ভাই। কিশোরী পাশ্ববর্তী একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে গড়িমসি করায় শনিবার ( ২৭ জানুয়ারি ) কিশোরীর মা বাদী হয়ে ইয়াকুব সরদারকে একমাত্র আসামী করে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এলাকার বেশ কয়েকজনের সাথে আলাপ করলে তারা জানায়, ইয়াকুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত নানা ধরনের অভিযোগ রয়েছে। এছাড়া ওই কিশোরীকে সে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল।
মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো.ইব্রাহিম খলিল জানায়, ধর্ষক ইয়াকুব সরদারকে শনিবার (২৭ জানুয়ারি) রাতে আটক করে পরদিন রোববার (২৮ জানুয়ারি) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

