রফিকুল ইসলাম বাবু।চাঁদপুর জেলার মতলব(দক্ষিন) উপজেলার উপাদী দক্ষিন ইউনয়নের পূর্ব ধলাইতলী এ.জে.আই.ডি. মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সাব্বির (১৪) হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত নারী-পুরুষ করবন্দ চৌরাস্তায় মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে স্থানীয় ইউপি মেম্বার বিল্লাল হোসেন তপাদার, সাবেক মেম্বার আঃ হাই, সাহিদা বেগম, মাদ্রাসার অধ্যক্স জয়নাল আবেদীন প্রধানিয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্সক শাহ আলম, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাসিম তপদার, যুবলীগ নেতা ফখরুল ইসলাম জহির, সুমন সরকারসহ এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে হত্যাকারীকে দ্রুত খুঁজে আটক করে আইনের আওতায় আনার দাবী জানান। এলাকাবাসীর দাবী স্মার্ট মোবাইল ফোনের কারনেই সাব্বিরকে হত্যা করা হয়েছে। লাশ দাফনের পরদিন মোবাইল সেটটি লাশের পুরোনো কাপড়ের কাছে কে বা কারা ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনাটি গভীর পর্যবেক্ষনসহ পোষ্ট-মর্টেম রিপোর্টের অপেক্ষা করছে। উল্লেখ্য গত ২১জানুয়ারী রাত ৯টায় সাব্বির কোটরাবন্দ বৈরাগী বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে প্রবাসী ইসমাইল মিজির ছোট ছেলে। তারা ২ভাই ২বোন। পরদিন সকালে এলাকাবাসী করবন্দ চৌরাস্তার পশ্চিম পাশের ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সাথে সাথে মতলব থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহীম ও সফিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহত সাব্বিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
