
চাঁদপুর সংবাদদাতা॥
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি জনগণের প্রতি আহবান করে বলেন, রাজাকার, আল বদর, যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকদের আগামী নির্বাচনে বয়কট করুন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নমূখী পদক্ষেপের কারনে মতলবের মত উপজেলা পর্যায়ে ইকোনোমিক জোন ও আইটি পার্ক প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করা ও দক্ষ জনবল তৈরীতে এগুলো অসামান্য অবদান রাখবে। তিনি আজ (৩০ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা মাঠে সরকারের উন্নয়ন প্রচারনার দ্বিতীয় জনসভায় এ কথা বলেন। মন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় ও মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে আওয়ামীলীগকে পূনরায় ভোট দিয়ে জয় জুক্ত করুন। তিনি আরো বলেন, সরকারের কঠোর অবস্থানের কারনে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। আওয়ামীলীগের ছেংগারচর পৌর সভাপতি আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এইচ কবির, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, পৌরসভা মেয়র রফিকুল আলম জজ, প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
