রফিকুল ইসলাম বাবু।
দেশের আলোচিত হলমার্ক কেলেংকারীর হোতাদের ১জন ঢাকা সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম বর্তমানে বরখাস্তকৃত কামরুল ইসলাম খান (৫০) কে মতলব থানা পুলিশ আটক করেছে। মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সহিদুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মতলব দক্ষিণের ঘোড়াদারি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। জানা যায়, কামরুল ইসলাম খান ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত হলমার্ক কেলেংকারীর সাথে জড়িত ১৯টি মামলার রমনা থানার ওয়ারেন্টভুক্ত আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
