——————- শিল্পী চৌধুরী **
.
.
তোমার ঐ বুকে যদি এক টুকরো নীল কষ্ট থাকে
তবে সেটাকে খুব যত্ন করে রেখে দিও
এক টুকরো নীল কষ্টই তো তাতে কি খুব ক্ষতি হবে
কতটা আর জায়গা নিয়ে থাকবে বলো ঐ টুকু নীল কষ্ট
তোমার ঐ লোমশ বুক যেন এক অরন্য
সেই অরন্যে কত কিছুইতো বয়ে যায়
সমুদ্রের ঢেউ এর মত ঢেউ ওঠে
আবার কখনো স্নিগ্ধ শান্ত দখিণা হাওয়ার মত ভাবনারা বয়ে যায়
অরন্যের এক কোনায় না হয় রইল পরে নীল কষ্টটা
তার ওপর দিয়ে বয়ে যাবে শান্ত নদীর জল
জলের সাথে দেখো ঠিক একদিন ধূয়ে যাবে নীলকষ্টটা
আর তুমিতো প্রেম
শান্ত শীতল হাওয়ার মত বয়ে যাও
বয়ে নিয়ে যেতে পারো হাজারো মানুষের দুঃখ
মুছে দিতে পারো তাদের চোখের জল
অবেলায় ঝরে যাওয়া পাতার মত দুঃখ করো না
বিরহের যন্ত্রনায় অন্ধকারকে আপন করো না
শুধু বুকের কোনে থাকা ঐ নীলকষ্টটাকে মাঝে মাঝে
অনুভবে এনো কারন ঐ কষ্টটুকুতে যে আমার বাস
হারিয়ে গিয়েও বেঁচে থাকতে চাই তোমার ঐ বুকে
একটুকরো নীল কষ্ট হয়ে
যদি বেঁচে থাকি তোমার ঐ বুকে তবে কী তোমার খুব ক্ষতি হবে ?
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
