
…………… মাহমুদা আক্তার শিরীন
আজ বসন্তের দিনে তোমার কথা পড়লো মনে
তুমি নেই বলে কিছু দুঃখকে সাথী করে,
তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো
পড়ছে মনে,তাই ভাবছি বসে আনমনে।
জীবনের কিছু অতীত স্মৃতিতে বিভোর হয়ে
সময়ের অনেক গভীরে ডুব দিয়েছি,
তুমি ছাড়া সময় কাটানো কত কঠিন
তা আজ আমি বুঝতে পেরেছি।
আমি চাই তোমার বুকে মাথা রেখে
হারিয়ে যেতে সুখের অতলে,
তোমার আদর মাখা হাতের ছোঁয়াতে
আমি সুখ পেতে চাই, সময় অসময়ে।
আজ মনে হচ্ছে এই ব্যাস্ততার শহরে
আমার আর কেউ নেই তুমি বিহনে,
এক অজানা ভয়ে কম্পিত হচ্ছে বুক
অজান্তে চোখ দিয়ে অশ্রু পড়ছে খুব।
বুকের পাঁজরে কষ্ট চেপে ধরে কাঁদছি নিরবে
আজ কেউ নেই পাশে,অশ্রু মুছে দিতে,
তুমি থাকলে পাশে দিতে তা মুছে
শান্তনা দিয়ে নিতে বুকে টেনে।
আজ থেকে অপেক্ষারত থাকলাম
তুমি এসো ফিরে আমার ঘরে,
তুমি ছাড়া শুন্য লাগে জগৎ সংসারে
কথা দিলাম,আর কষ্ট দেবনা তোমাকে।
তুমি ছাড়া বাঁচি কেমন করে এই ভুবনে
তুমি থাকো সদা আমার হৃদয় কাননে,
আমার জীবন দিলাম তোমার চরণে
আর থেকো না দুরে,এবার এসো কাছে।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
