শরীফুল ইসলাম ঃ
ফরিদগঞ্জে দোকানকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করেছে বিবাদীরা। আহতের পারিবারিক সুত্রে জানাযায়, ফরিদগঞ্জের ১৪ নং ইউনিয়নের চর রামপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে শাহাদাৎ হোসেন রিপন (৩৫) কে তার মালিকানধিন গোয়াল বাউর এলাকার দোকানের জায়গা নিয়ে গত কয়েকমাস পুর্বে এলাকায় বিবাদিদের সাথে বাক বিতন্ডা হয়। এরই সুত্র ধরে গতকাল বুধবার দুপুর সারে ১১ টায় রিপনকে ফরিদগঞ্জের ১৪ নং ইউনিয়নের চর রামপুর গ্রামের রাস্তায় একা পেয়ে খাজে আহমেদ ভুইয়া সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রিপনকে উপর অতর্কিত হামলা ‘চালায়। হামলায় রিপনের মাথায়, মুখ ও হাতের রগ কেটে যায়। মূমুর্ষ রক্তাক্ত জখম অবস্থায় তাকে তার ভাই ওহিদুর রহমান সহ স্থানিয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চাঁদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাখথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রিপনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানায্য়া। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই হামিদুর রহমান হাসপাতালে এসে আহতের বিষয়ে খোজ খবর নেন। এ বিষয়ে একটি মামলা প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে এলাকায় আরো রক্তয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে এলাকাবাসি সুত্রে জানাযায়।
শিরোনাম:
রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
