
প্রতিনিধি
মতলব পৌরসভাধীন মধ্য কলাদী এলাকায় মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমরেশ মজুমদারের বাসায় গত শুক্রবার দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তিনি সাংবাদিকদের জানান, বাসার সকল দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে শুক্রবার দুপুরে বাজারে কেনাকাটার জন্য যান। বাজার থেকে কেনাকাটা শেষ করে প্রায় আধা ঘণ্টা পর বাসায় এসে দেখেন দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমিরার তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৮ ভরি রূপা ও নগদ ১৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরের দল। এলাকাবাসীর ধারণা, চোরের দলের সাথে স্থানীয় লোকদের সহায়তায় মতলবে একের পর এক দিনে রাতে বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটছে। ইতিপূর্বে মতলব বাজারে বেশ ক’টি বাসা-বাড়িতে চুরি এবং বাজারে আসা মহিলাদের অচেতন করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে মতলব বাজারের মার্কেটগুলোতে বেচাকেনা করার জন্য দূর-দূরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন আসা যাওয়া করবে। তাদের নিরাপত্তাসহ বাসা-বাড়ির নিরাপত্তার জন্য টহল পুলিশ জোরদার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
শিরোনাম:
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
