চাঁদপুরে ২৪৪ জন মহিলা যৌনকর্মীর বিচরণ রয়েছে। এইচআইভির জন “ঝুকিপূর্ণ জনগোষ্ঠির জনসংখ্যা” পরিমাপ জরিপ ২০০৯ এর এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি চাঁদপুরে বাংলাদেশ সেভ দ্য চিলড্রেন আয়োজিত এইচআইভি প্রতিরোধ কার্যক্রম সহায়ক এডভোকেসী কর্মশালায় প্রাপ্ত তথ্যে জানা যায়, এসব যৌনকর্মীদের মধ্যে সবছেয়ে বেশি রয়েছে শহর গুলির অভিযাত এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে। এসব বাসা বাড়িতে ১৬২ জন যৌনকর্মী
কন্টাকে কাজ করে থাকে। এ ছাড়াও রয়েছে আবাসিক হোটেলগুলোতে ৬২ জন ও ভাসমান ২০ জন। বর্তমানে এর সংখ্যা হয়তো আরো বৃদ্ধি পেয়েছে। যার সঠিক কোন হিসাব জানা যয়নি।
এ সূত্র থেকে আরো জানা যায়, নতুন এইচআইভি সংক্রমন ২০১৩ সালের রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ জন। যা শতকরা ২.২ পার্সেন্ট। কর্মশালা থেকে আরো জানা যায় এটি একটি হিসাব মাত্র। এ হিসাব ছাড়াও আমাদের মধ্যে বহু নাগরীকই এই ভাইরাসে আক্রান্ত রয়েছে। আর এর সঠিক হিসাব পেতে হলে আমাদের সবাইকেই এইচআইভি ভাইরাস পরিা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এসব মহিলা যৌনকর্মীদের বিচরণ বন্ধ করা না গেলে অচিরেই আমাদের মাঝে দেখাদিবে বিপর্যয়। তাই এটি মহামারি আকার ধারণ করার আগেই এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া জরুরী।
শিরোনাম:
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

