বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে উপজেলার কলাকান্দা, মিলারচর, মাথাভাঙ্গা, পাঁচআনী, নাউরী, হলদিয়া, লুধুয়া, একলাশপুর, জোড়খালী, শিকিরচর, ছেংগারচর, কেশাইরকান্দি, জীবগাঁও, পাঠান বাজার, ঝিনাইয়া, মরাদন, ইসলামাবাদ, অলিপুর, নয়াকান্দি, সুজাতপুর ঠাকুরচর, রুহিতার পাড়, হানিরপাড়, বদুরপুর, বাগানবাড়ী, নিশ্চিন্তপুর, দুর্গাপুর, লবাইরকান্দি, ইসলামাবাদ, ফতেপুরসহ প্রকল্পের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে কয়েক দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় কারণে পাকা বোরো ধান, সবজি, বীজতলা, বগি পাট, আখ, ফল ও কাঠ গাছের বাগান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত বৃষ্টির পানি না সরালে ফসলের ব্যাপক ক্ষতি হবে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার কথা ভেবে কৃষক পরিবারে হতাশা দেখা দিয়েছে। কৃষকরা প্রকল্প শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত জলাবদ্ধতার হাত থেকে রক্ষা না পাওয়ায় এ সেচ প্রকল্পকে তাদের জন্য অভিশাপ মনে করছেন। প্রকল্প কর্তৃপক্ষের পরিকল্পনায় ত্রুটি, খালগুলো কচুরিপানা দিয়ে আবদ্ধ থাকায় ও পাম্প ধারা দ্রুত গতিতে বৃষ্টির পানি প্রকল্পের বাইরে না সরানোর ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণ বলে সচেতন মহল মনে করেন। অভিযোগ রয়েছে পানি সরানোর এ খালগুলো সংস্কারের নামে প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়। সংস্কারের নামে কিছুই হয় না।
শিরোনাম:
মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
